ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আন্না বেগম (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে উপজেলার লোহাইড়-বনগ্রাম সড়কের লোহাইড় মুন্সী বাড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত আন্না বেগম লোহাইড় গ্রামের সোহেল মুন্সীর স্ত্রী।

নিহতের স্বামী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বনগ্রাম বাজার থেকে কেনাকাটা শেষে ব্যাটারিচালিত ভ্যানে করে লোহাইড় গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন আন্না বেগম। ভ্যানটি মুন্সী বাড়ির কাছে পৌঁছালে তার গায়ে থাকা ওড়না ভ্যানের চাকায় ও গলায় পেঁচিয়ে যায়। এতে তিনি রাস্তার উপর আছড়ে পড়ে গুরুতর আহত হন।

পরে পরিবারের লোকজন তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আন্নাকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইশরাকের পদত্যাগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

error: Content is protected !!

মুকসুদপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট টাইম : ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :