ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে ভেজাল সার ও কিটনাশক বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

মো: বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার ভেজাল সার ও সিনজেনটার নকল কিটনাশক জব্দসহ, বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আদমপুর বাজারের আওলাদ মোল্লা স্বত্বাধিকারী নাসিমা এন্টারপ্রাইজ এবং কাজী রফিকুল ইসলাম স্বত্বাধিকারী আশিক কাজী এন্টারপ্রাইজ নামে দুটি ব্যাবসা প্রতিষ্ঠানে, প্রায় দুই লাখ টাকার ভেজাল সার ও সিনজেনটার গ্রোজিন, থিয়োভেটের নকল পণ্য পাওয়া যায়।

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দীন শেখের নেতৃত্বে ভেজাল সার ও সিনজেনটার গ্রোজিন, থিয়োভেটের নকল পণ্য জব্দ করা হয়।

পরবর্তীতে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে জব্দকৃত ভেজাল সার ও কীটনাশক ঔষধ আগুনে ভস্মীভূত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা, সিনজেনটা কোম্পানির প্রডাক্ট অফিসার সিরাজুল ইসলাম, টেরিটরি অফিসার তানভীর আহম্মেদ, উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহম্মেদসহ প্রমূখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মুকসুদপুরে ভেজাল সার ও কিটনাশক বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
মো: বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :