ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে বিষপানে ছেলের মৃত্যু, লাশ দেখে বাবারও মৃত্যু

বাদশাহ মিয়া:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে বিষপানে লিটন কাজী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ছেলের মরদেহ বাড়িতে আনার পর তা দেখে অসুস্থ হয়ে তাঁর বাবা মান্নান কাজী (৬০) মারা গেছেন।

মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিস্তির টাকা জোগাড় করতে না পারা এবং এক কর্মকর্তার কথায় অভিমান করে গত রোববার (১৬ আগস্ট) সকালে লিটন কাজী বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে মুকসুদপুর থানা-পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে লিটন কাজীর মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে বাবা মান্নান কাজী ছেলের মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য, কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

পরে লোহাচুড়া গ্রামে বাবা ও ছেলের জানাজার নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন, প্রতিবেশীসহ স্থানীয় লোকজন অংশ নেন।

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মুকসুদপুরে বিষপানে ছেলের মৃত্যু, লাশ দেখে বাবারও মৃত্যু

আপডেট টাইম : ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :