ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১৭

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজীব শেখ (৩৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৭ জন।
আজ রবিবার (১১ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে মুকসুদপুর-বাড়ইতলা সড়কের মুকসুদপুর উপজেলার বাটিকামারীর খন্দপাড়া দরগাহের সামনে এ দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত, রাজীব শেখ (৩৫) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে।
ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, মোটর সাইকেলে করে রাজীব তার ছোট ভাই রানাকে নিয়ে দিগনগর থেকে মুকসুদপুর যাচ্ছিলেন। এ সময় মোটর সাইকেলটি (মারদারীপুর-ল-১১৭০৮১) ঘটনাস্থলে পৌঁছালে মুকসুদপুর থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের (নরসিংদী-জ-১১০০২২) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে রাজীব শেখ মারা যায় ও ১৭ জন আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মারাত্মত আহত ১১ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনা পর মুকসুদপুর-বাড়ইতলা সড়কে প্রায় ১ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। আটকা পড়ে বেশ কিছু যানবাহন। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। দূর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

মুকসুদপুরে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১৭

আপডেট টাইম : ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :