ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু প্রমূখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিবাহ নিবন্ধক (কাজী) সভায় উপস্থিত ছিলেন।

সভায় বাল্যবিবাহের ক্ষতিকর দিক, সামাজিক ও পারিবারিক প্রভাব এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, বিবাহ নিবন্ধক (কাজী) ও সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি শুধু একটি পরিবারের সমস্যা নয়, বরং সমাজ ও রাষ্ট্রের জন্যও একটি বড় চ্যালেঞ্জ। বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। কোনো এলাকায় বাল্যবিবাহের আয়োজনের খবর পাওয়া গেলে দ্রুত উপজেলা প্রশাসনকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে তাকে নির্দিষ্ট বয়স পর্যন্ত শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। বাল্যবিবাহ বন্ধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মুকসুদপুরে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :