ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে প্রসাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রশাসনের হস্তক্ষেপে ১৩ বছর বয়সী জাফরিন ইসলাম মিমের বাল্যবিবাহ বন্ধ হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে, উপজেলার বাটিকামারি ইউনিয়নের চাওচা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জাফরিন ইসলাম মিম উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামের ইমান উদ্দিন শেখের মেয়ে।

জানাযায়, পরিবার থেকে বিয়ের সকল প্রস্তুতি সম্পুর্ন করলেও কনে জাফরিন ইসলাম মিমের জন্ম নিবন্ধন অনুযায়ী বয়স ছিল ১৩ বছর ৩ মাস ২৫ দিন।

গোপন সূত্রে সংবাদ পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবুল হাছনাত বিষয়টি জানতে পারেন। তাঁর নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমানের নেতৃত্বে গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে বাল্যবিবাহের সত্যতা নিশ্চিত হওয়ার পর, মিমের বাবা ইমান উদ্দিন শেখ ভবিষ্যতে আর এমন কাজে জড়াবেন না—এই মর্মে মুচলেকা নেয়া হয়।

এঘটনায় এলাকার সর্বমহলের ভূয়সী প্রশংসায় ভাসছেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবুল হাছনাত এ প্রতিবেদককে জানান, “একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি আমাদের বিষয়টি জানান। যাচাই করতে গিয়ে ঘটনাটি সত্য প্রমাণিত হয়। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। আমরা সবসময় সজাগ আছি, যেনো কোনো শিশুর ভবিষ্যৎ নষ্ট না হয়।”

তিনি আরও বলেন, “বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক ব্যাধি। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সবাইকে আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদিতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ: ১২৬ ফ্লাইটের ১৯ হাজার ৩৭৭ যাত্রী ভোগান্তিতে

error: Content is protected !!

মুকসুদপুরে প্রসাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

আপডেট টাইম : ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :