ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান এমপি সেলিমুজ্জামানের

বাদশাহ মিয়া:

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা ফুলেল সংবর্ধনা দিয়েছেন।

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুকসুদপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের সকল প্রধান শিক্ষকের প্রতি আমার অনুরোধ, আপনারা বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ বা অন্য কোনো দলের রাজনীতি করবেন না। রাজনীতি করতে চাইলে অবসরে গিয়ে করবেন।”

তিনি আরও বলেন, “সমাজের কাউকে বাদ রেখে সমাজের উন্নয়ন করা সম্ভব নয়। তাই সবাইকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে নওহাটা আর.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আ. কাইয়ুম শরিফ, বোয়ালিয়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল হাসান, মুকসুদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, মৌলভী আ. হাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন এবং মুকসুদপুর সরকারি এসজে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডলসহ অন্যরা।

অনুষ্ঠানে প্রভাকরদী মাদ্রাসার সুপার মো. রবিউল ইসলাম মানপত্র পাঠ করে প্রধান অতিথির হাতে তুলে দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান এমপি সেলিমুজ্জামানের

error: Content is protected !!

মুকসুদপুরে প্রতিষ্ঠান প্রধানদের দলীয় রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান এমপি সেলিমুজ্জামানের

আপডেট টাইম : ৫৭ মিনিট আগে
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :