ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত, আটক ৩

-ছবিঃ প্রতীকী।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সরোয়ার ফকির (৮০) নামের এক বৃদ্ধ  নিহত হয়েছেন।  আজ ১০ মে  বুধবার সকালে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনার সথে জড়িত তিন জনকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। এর আগের দিন  মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের গনিয়ারী গ্রামে ঘটনাটি ঘটে। নিহতের ছেলে আব্দুর রশিদ ফকির জানান, একই গ্রামের সিয়াম, মোরাদ এবং রুহুল দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে মারধরসহ বিভিন্ন ধরনের হুমকি দেয় তারা।
গত সোমবার রাতে হামলাকারীদের মূল হোতা শাহাবুদ্দীন কাজীর লোকজন আমাদের ওপর হামলা করে এবং বাড়ি ঘর ভাঙচুর করে। পরে ৯৯৯ নম্বরে কল দিলে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সে সময় আহত আমার বাবা সরোয়ার ফকিরসহ আরও দুই জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আমার বাবা মারা যান। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবু বকর মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনার সাথে জড়িত শাহাবুদ্দীন কাজী, মনির শেখ এবং সাকিব শেখকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনবল নিয়োগ হয়নি, প্রতিদিন সাড়ে ৩ হাজার দর্শনার্থী সামলাতে হিমশিম খাচ্ছে জুলাই জাদুঘর

error: Content is protected !!

মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত, আটক ৩

আপডেট টাইম : ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :