ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে পৌরসভা কর্তৃক সহকারী ট্রাফিক কর্মী নিয়োগ

মো: বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ককে যানজটমুক্ত রাখতে এক মাসের জন্য, মুকসুদপুর পৌরসভা কর্তৃক ১০জন সহকারী ট্রাফিক কর্মী নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও মুকসুদপুর পৌর প্রশাসক তাসনিম আক্তার এ নিয়োগ দেন।

এ সময় পৌরসভা সদরের সোনালী ব্যাংক মোড়, টেংরাখোলা চৌরঙ্গী মোড়, কমলাপুর ব্রীজ, ডাকবাংলা ও মুকসুদপুর কলেজ মোড়সহ গুরুত্বপূর্ণ স্ট্যান্ডগুলোতে, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও মুকসুদপুর পৌর প্রশাসক তাসনিম আক্তার বক্তব্য রাখেন।

তিনি বলেন, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কোন নসিবন, অটো, ইজিবাইক ও ট্রাকসহ কোন মালবাহী গাড়ী শহরের মধ্যে প্রবেশ করতে পারবে না। যদি কেউ এই আইন অমান্য করে তবে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম মোস্তফা, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াত উদ্দিন আহমেদ, মুকসুদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ আলম, মুকসুদপুর থানা সেকেন্ড অফিসার এস,আই সুকান্ত বাউল, পৌর প্রকৌশলী সদানন্দ রায়সহ প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মুকসুদপুরে পৌরসভা কর্তৃক সহকারী ট্রাফিক কর্মী নিয়োগ

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
মো: বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :