ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকী ছবি।

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে রোহান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকার বাসিন্দা নাদিমের ছেলে রোহান সাত দিন আগে তার নানা শওকত শেখের বাড়ি নওহাটা গ্রামে বেড়াতে আসে। রোববার সকালে বাড়ির পাশের লোকমান তালুকদারের পুকুরে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় সে।

এ সময় অন্য শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে রোহানকে পুকুরের পানির নিচ থেকে উদ্ধার করে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

পরে পরিবারের সদস্যরা রোহানের মরদেহ তার নানা বাড়ি নওহাটায় নিয়ে যান। ঘটনার খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযানে সাত জন আটক

error: Content is protected !!

মুকসুদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :