ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে পাওনা ১ হাজার টাকার জন্য ঝুঁপির কোপে আহত ৬

-ছবিঃ প্রতীকী।

গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা ১ হাজার টাকা চাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৪ জন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন- সুজন শিকদার (৩২), মেহেদি শিকদার (২৮), আসাদ শিকদার (৩০), পাচি বেগম (৩৫) ও ইমরান শেখ (৩৫)।
স্থানীয়রা জানায়, গোপ্তরগাতী গ্রামের লাক্ষু শেখ ও একই গ্রামের আনোয়ার শিকদারের ছেলেদের সাথে পাওনা ১ হাজার টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে তাদের মাঝে হাতাহাতির এক পর্যায়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ লেগে যায়। এসময় একজনের হাতে, একজনের পায়ে এবং অন্য একজনের বুকে ঝুঁপি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

error: Content is protected !!

মুকসুদপুরে পাওনা ১ হাজার টাকার জন্য ঝুঁপির কোপে আহত ৬

আপডেট টাইম : ১০:০০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
মোঃ বাদশাহ মিয়া, মুক্সুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :