ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী বাজার থেকে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছগুলো মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে উপজেলার উজানী বাজারে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ মাছ জব্দ করা হয়। অভিযানে ৪২ কেজি মাছ জব্দ করা হয়। এসময় বিক্রেতা পালিয়ে যায়।

সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম জানান, পিরানহা মাছের চাষ, উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। আগ্রাসী প্রজাতির এ মাছ দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

অভিযানের পর জব্দ করা পিরানহা মাছ মাটির নিচে পুঁতে ফেলা হয়। নিষিদ্ধ মাছের বিক্রি ও বাজারজাত বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

এসময় অফিস সহকারি রাজন বিশ্বাস, অফিস সহায়ক হাসমত আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পরিবারের সদস্যদের আহাজারিঃ ভিডিও কলে ছেলের সেই হাসি রইল শেষ স্মৃতি হয়ে

error: Content is protected !!

মুকসুদপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :