ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে নিরীহ পরিবারকে গৃহবন্দী করার অভিযোগ

মুকসুদপুরে বাঁশের বেড়া দিয়ে একটি নিরীহ পরিবারের সদস্যদের গৃহবন্দী করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মুকসুদপুর উপজেলার ৯ নং বাটিকামারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাতঘর বাহাড়া গ্ৰামে।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বার (৫ সেপ্টেম্বর) বাহাড়া গ্ৰামের জালিয়াত পরিবারের সদস্য ভাবশালী ও লাঠিয়াল আবুল বশার মুন্সী, আরিফুজ্জামান মুন্সী, হাসমত মুন্সী, বাকী বিল্লাহ, আবুল খায়ের, শাহাজাহান ও মাসুদ মুন্সী একই এলাকার নিরীহ প্রবাসী মোশাররফ হোসেনের পরিবারের সদস্যদের ভিটাবাড়ি থেকে বিতাড়িত করে জায়গা দখল করার উদ্দেশ্যে বাড়ির চারপাশে বাঁশের বেড়া দেয়। এ সময় ভুক্তভোগী পরিবারের নারী সদস্যরা বাঁধা দিলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেশীয় অস্ত্র প্রদর্শন করে ঘরবাড়ি ছেড়ে যেতে হুমকি ধামকি দেয়। পরে বাধ্য হয়ে পরিবারটি আবুল বাশার ও বাকী বিল্লাহসহ মোট ৭ জনকে অভিযুক্ত করে মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাঁশের বেড়া ভেঙ্গে দিয়ে পরিবারটিকে মুক্ত করেন।

মুকসুদপুর থানার এএসআই সুজন সাংবাদিকদের জানান, বাহাড়া গ্ৰামের আরিফুজ্জামান মুন্সী, হাসমত মুন্সী, বাকী বিল্লাহ, আবুল খায়ের, শাহাজাহান ও মাসুদ মুন্সী বিরুদ্ধে বাঁশের বেড়া দিয়ে একটি প্রবাসী পরিবারের সদস্যদের চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং তাৎক্ষণিক ভাবে বাঁশের বেড়া ভেঙ্গে দিয়ে পরিবারটিকে মুক্ত করি। এটি একটি জমি জায়গা বিষয়ক কলহ। আমরা উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বলেছি। আগামী সোমবার (১১ সেপ্টেম্বর) উভয় পক্ষকে মিমাংসার জন্য থানায় ডেকেছি।

অভিযুক্ত আবুল বাশার, আরিফুজ্জামান ও বাকী বিল্লাহ তাদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এটি আমাদের ক্রয়কৃত সম্পত্তি, আমরা রক্ষনাবেক্ষনের জন্য বাঁশ দিয়ে বেড়া দিয়েছি, এতে কেউ আটকা পড়লে আমাদের কিছু করার নেই। তবে অভিযুক্ত ব্যক্তিরা ওই ভূমির স্বপক্ষে তাৎক্ষণিক কোন কাগজপত্র দেখাতে পারেনি।
অপরদিকে ভুক্তভোগী পরিবারের সদস্য রেজাউল মুন্সী, রওশনারা ও রেজাউল ইসলাম জানান, প্রভাবশালী ও লাঠিয়াল আরিফুজ্জামান মুন্সী, হাসমত মুন্সী, বাকী বিল্লাহ, আবুল খায়ের, শাহাজাহান ও মাসুদ মুন্সীর পূর্ব পুরুষ আব্দুর রউফ মুন্সী একটি জাল সোলে নামা তৈরি করে। বর্তমানে ওই জাল সোলে নামার সূত্র ধরে আমাদের ক্রয়কৃত ও ভোগ দখলীয় ভিটাবাড়ি জবরদখলের চেষ্টা করছে। এ বিষয়ে গোপালগঞ্জ আদালতে একটি মামলা চলমান রয়েছে যার নম্বর-১৭০/২৩।

এ বিষয়ে মুকসুদপুর উপজেলার নির্বাহী অফিসার এম ইমাম রাজী টুলু বলেন, যে কোন নাগরিকের স্বাধীন চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আমি খোঁজ নিচ্ছি, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম

error: Content is protected !!

মুকসুদপুরে নিরীহ পরিবারকে গৃহবন্দী করার অভিযোগ

আপডেট টাইম : ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ অফিস :