ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে নিখোঁজের তিন মাস পর যুবকের গলিত মরদেহ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিন মাস পর একটি পুকুরের কচুরীপানার মধ্য থেকে মোঃ তৌহিদুল ইসলাম মোল্যা (৩০) নামের এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলার ভাকুড়ী গ্রামের সুমন মন্ডলের পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তৌহিদুল মোল্যা উপজেলার লতিফপুর গ্রামের আক্তার আলী মোল্লার ছেলে।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ১৬ ডিসেম্বর মাছ ধরতে বাড়ী থেকে বের হন তৌহিদুল মোল্যা। এরপর থেকে সে আর বাড়ীতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি পরিবারের লোকজন। এ ব্যাপারে পরিবারের লোকজন মুকসুদপুর থানায় একটি সাধারন ডায়েরী করলে সাকিব শেখ নামের একজনকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার দুপুরে সুমন নামের এক ব্যাক্তি ওই পুকুর পরিস্কার করতে গেলে কচুরীপানার মধ্যে গলিত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, পরিবারের লোকজন মরদেহটি তৌহিদুল মোল্যার বলে শনাক্ত করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

মুকসুদপুরে নিখোঁজের তিন মাস পর যুবকের গলিত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :