ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে নিখাঁজের চারদিন পর পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের চারদিন পরে পুকুর থেকে খুশিদা আক্তার (৩৭) নামে এক নারীর দুই পায়ে ইট বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর ) বিকেলে মুকসুদপুর পৌরসভার নগর সুন্দরদী গ্রামের ঠাকুরবাড়ি সংলগ্ন গোরস্থান পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ২১ সেপ্টেম্বর তারিখে ঐ নারী বাড়ি থেকে নিখোঁজ হয়। খুশিদা আক্তার নগর সুন্দরদী গ্রামের সিরাজ ঠাকুরের মেয়ে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান ও মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
পরিবার ও স্থানীয় সুত্রে জানাযায়, ২১ তারিখ বিকেল থেকে খুশিদা আক্তার নিখোঁজ হয়। আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নেয়া হয়েছে কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা পুকুর থেকে পঁচা গন্ধ পেয়ে পুকুর পাড়ে গেলে মরদেহটি ভাসতে দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, নিখোঁজের চারদিন পরে নগর সুন্দরদী গ্রামের একটি পুকুর থেকে ঐ নারীর পাঁ বাধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানাযাবে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মুকসুদপুরে নিখাঁজের চারদিন পর পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :