ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে দুর্বৃত্তের দেয়া আগুনে দুটি গরু পুড়ে নিঃস্ব পরিবার

-প্রতীকী ছবি।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের ডিগ্রীকান্দি গ্রামে দুর্বৃত্তের দেয়া আগুনে দুটি গরু পুড়ে নিঃস্ব পরিবার।
জানা যায়, শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার উজানী ইউনিয়নের ডিগ্রীকান্দি গ্রামের মৃত ছাত্তার মোল্লার ছেলে কাউছার মোল্লার গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি গরু পুড়ে ঘরের মধ্যে মারা যায় । এ সময় একই ঘরে থাকা অন্য দুটি গরু অনেক অংশ পুড়ে গেলেও প্রানে বেঁচে যায়।
কাওছার মোল্লার স্ত্রী বলেন, প্রতিদিনের মতো আমরা ঘরে ঘুমিয়ে ছিলাম। রাত সাড়ে ১২ টার দিকে আগুনের ধোঁয়া ও গরুর ডাকে ঘুম ভাঙ্গলে দরজা খোলার চেষ্টা করে দেখি বাহির হতে শিকল দিয়ে রেখেছে। আমাদের বসত ঘরের দরজার বাহিরে শিকল দিয়ে রেখে গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়। আমার দুটি গরু পুড়ে মারা গেছে, বাকি দুটি গরু বেঁচে গেলেও অনেকটা পুড়ে গিয়েছে। আমার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি করে আমাদের পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। প্রসাশনের কাছে আমরা এর সুষ্ঠু বিচার চাই।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মুকসুদপুরে দুর্বৃত্তের দেয়া আগুনে দুটি গরু পুড়ে নিঃস্ব পরিবার

আপডেট টাইম : ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
মোঃ বাদশাহ মিয়া, মুক্সুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :