ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে দুই পক্ষের সংঘর্ষে ৮টি বাড়ী ভাংচুর, আহত-৩৫

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে পুর্ব শত্রুতার জেরে জমির আইল দিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। এসময় ৮টি বাড়ী ভাংচুর করা হয়।

.

বুধবার (০২ এপ্রিল) মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফকিরহাট খোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী ৩০জন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

.

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফা কামাল জানান, পূর্ব শত্রুতার জের ধরে লালন শেখের সাথে রাজু শেখের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। আজ বুধবার দুপুরে জমির আইল দিয়ে যাওয়া নিয়ে দুইজনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫জন আহত হন। এসময় ৮টি বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

.

ওসি আরো জানান, এলাকার পরিস্থিত এখন শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পযর্ন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি জুলাইকে ধারণ করে: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

মুকসুদপুরে দুই পক্ষের সংঘর্ষে ৮টি বাড়ী ভাংচুর, আহত-৩৫

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :