ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে থানা মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে থানা মসজিদের সামনে থেকে এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী উপজেলার কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে মো. আপন মুন্সী (৪০)।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তিনি তার ব্যবসায়িক কাজে ব্যবহৃত লাল-কালো রঙের BAJAJ ব্র্যান্ডের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজিঃ নং- গোপালগঞ্জ-ল-১১-৭৫০৫) মুকসুদপুর থানা মসজিদের বিপরীতে ইমরানের বিল্ডিং-এর সামনে লক করে রেখে টেংরাখোলা বাজারে যান বাজার করতে।

পরে আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটে ফিরে এসে তিনি দেখেন, মোটরসাইকেলটি যথাস্থানে নেই। এরপর আশপাশে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও সেটি আর পাওয়া যায়নি। তিনি ধারণা করছেন, ওই সময়ের মধ্যে অজ্ঞাত চোর বা চোরেরা সুযোগ বুঝে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় লোকজনও অবগত রয়েছেন বলে জানান আপন মুন্সী। পরবর্তীতে নিজ উদ্যোগে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে তিনি মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, “অভিযোগটি পেয়েছি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দলকে বিব্রত না করতেই পদত্যাগ, মেয়র নির্বাচন করতে প্রস্তুত: ইশরাক হোসেন

error: Content is protected !!

মুকসুদপুরে থানা মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

আপডেট টাইম : ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :