ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

বাদশাহ মিয়াঃ

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে একটি র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

মুকসুদপুর উপজেলা সমবায় অফিসার এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ গোলাম মোস্তফা।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুশান্ত কুমার বাড়ৈর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বি.আর.ডি.বি অফিসার আরিফুল আজম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, বহুমুখী সমবায় সমিতির সফল উদ্যোক্তা পাপড়ি রানি বাড়ৈ, উপজেলা বি.আর.ডি.বি সদস্য রওশন আলী ভূঁইয়া প্রমূখ।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ গোলাম মোস্তফা প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রত্যেকটি মানুষের উচিত একত্রিত হয়ে একটি ইউনিটি বা সমবায় গঠন করা। একা নয়, সবাই মিলে কাজ করলে তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব।

সমবায়ই পারে সমাজে অর্থনৈতিক পরিবর্তন আনতে, পারে বেকারত্ব দূর করতে। আমরা আশা করব, আপনারা সবাই সমবায়ের পথে এগিয়ে আসবেন, ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, আর নিজেকে ও সমাজকে উন্নয়নের শিখরে পৌঁছে দেবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

error: Content is protected !!

মুকসুদপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

আপডেট টাইম : ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :