ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যলী ও আলোচনা সভা

বাদশাহ মিয়াঃ

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে পোনা অবমুক্ত করণ, র‍্যলী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করেন।

মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী দিনে উপজেলা চত্তরের সামনের পুকুরে ১০০ কেজি মাছ অবমুক্তকরণ কর্মসূচির মধ্য দিয়ে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার ও উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী। পরে মুকসুদপুর উপজেলা পরিষদের মেইনগেট থেকে একটি র‍্যলী বের হয়ে উপজেলা অডিটরিয়ম হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা মৎস অফিসার দেবালা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।

গোপালগঞ্জ সদর সহকারী মৎস অফিসার মোঃ সাইয়েদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল, মৎস চাষী দিদারুল আলম রুবেল, অংশবতি বিশ্বাস প্রমূখ।

আলোচনা সভায় মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন ধরনের পরামর্শ তুলে ধরেন মৎস্য চাষীসহ বক্তারা। বক্তারা বলেন, কারেন্ট জাল দিয়ে মাছ নিধনের ফলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। যে কারণে এই অবস্থার উন্নতি সাধনে পুলিশ প্রতিনিধিরা জানান, অবৈধভাবে মাছ ধরা অবশ্যই বন্ধ রাখতে হবে।

তারা বলেন, স্থানীয় জেলেসহ মাছ উৎপাদনকারী ব্যবসায়ীদেরকে দেশীয় মাছ চাষে উদ্বুদ্ধ করতে হবে। এতে উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, মাছ রক্ষায় প্রজনন মওসুমে গত তিন মাসে জেলায় অবৈধ জাল ব্যবহার করে মাছ নিধনে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায়, দিদারুল আলম রুবেল এবং আরিফুল ইসলাম নয়নকে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি পরিস্থিতিসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে, জানালেন অর্থমন্ত্রী

error: Content is protected !!

মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যলী ও আলোচনা সভা

আপডেট টাইম : ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :