ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধে আহত মন্টু মোল্লার মৃত্যু

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের খান্দারপাড়া গ্রামে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে আহত মন্টু মোল্লা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার খান্দারপাড়া গ্রামের মন্টু মোল্লার সাথে প্রতিবেশী তপন বৈরাগীর পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

এরই জের ধরে গত সোমবার (১৪ এপ্রিল) পূর্বপরিকল্পিতভাবে একই গ্রামের তপন বৈরাগী, স্বপন বৈরাগী, গৌর বিশ্বাস, সুধীর বৈরাগী, কানাই বিশ্বাস, দিলীপ বিশ্বাস, নিতাই বিশ্বাস, কৃষ্ণ বিশ্বাস, বিও বিশ্বাস, দুখীরাম ভক্ত, কার্তিক ভক্তসহ ১০-১২ জন মিলে মন্টু মোল্লাকে বাড়ির সামনে রাস্তার উপর একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

পরবর্তীতে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত মন্টু মোল্লা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় মারা যান।

মন্টু মোল্লার মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, “এ বিষয়ে থানায় মামলা হয়েছে এবং আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এলাকার পরিস্থিতি এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওএমএসের চাল-আটা বিক্রির বরাদ্দ হ্রাসে খাদ্যনিরাপত্তা নেটওয়ার্কের উদ্বেগ

error: Content is protected !!

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধে আহত মন্টু মোল্লার মৃত্যু

আপডেট টাইম : ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :