ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কাটার অভিযোগ

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি জায়গার গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল সরদারের বিরুদ্ধে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের পাশে ৯৫ নং মহারাজপুর মৌজার ৯৬ নং ছোট বনগ্রামের এস এ-০২ খতিয়ানের ১৪৩৩, ১৫২ নং দাগের ২৫২ বর্গফুট জমি বানিজ্যিকভাবে ইজারা নিয়ে ছোট বনগ্রামের ফারুক মোল্লার ছেলে এস এম নাসির মাহমুদ টিনের ঘর তুলে ব্যবসা করে আসছেন।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায়, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল সরদারের পিতা মোতালেব সরদার, নাসিরের ঘর ভেঙে দিয়ে সরকারি জায়গা দখল করে সেখানে নতুন ঘর তোলেন। একইসাথে সরকারি জায়গায় থাকা বহু বছরের পুরনো, লক্ষাধিক টাকা মূল্যের দুটি গাছ কেটে ফেলেন। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মোতালেব সরদার বলেন,

“আমার ছেলে ছাত্রদল নেতা, আমার গাছ আমি কেটেছি। গাছ কাটার সময় আমার ছেলে ছিল।”

ছাত্রদল নেতা জাহিদুল সরদারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে ঘটনাস্থল ত্যাগ করেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন জানান,

“কারো ব্যক্তিগত দায় দল নেবে না। ঘটনার বিষয়টি আমি শুনেছি। সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মহারাজপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“আমি জানার পর সার্ভেয়ার নিয়ে ঘটনাস্থলে মাপ দিয়েছি। এতে দেখা গেছে, ঘর এবং গাছ দুটি সরকারি জায়গার মধ্যেই রয়েছে। গাছ জব্দ করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।”

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার বলেন,

“বিষয়টি আমি জেনেছি। সার্ভেয়ারের প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেতা-কর্মী নিয়ে প্রেসক্লাবে ইশরাক হোসেন, সংবাদ সম্মেলনে কথা বলছেন

error: Content is protected !!

মুকসুদপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কাটার অভিযোগ

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :