আপডেট টাইম :
০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
২১০
বার পঠিত
মুকসুদপুরে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে ৬ জনকে পুলিশে সোপর্দ
মো: বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে চোর সন্দেহে ৬ জনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। সোমবার (২০ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফুলারপাড় বাজারে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন সবুজ ফকির (২৫), রিয়াজ মোল্যা (২২), তুফান শেখ (২৪), সাকিব শেখ (২৫), সালাম বেপারী (২৫) এবং শাহিন খান (২৬)। তাদের বাড়ি রাজৈর ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামে। জানা যায়, উপজেলার ফুলারপাড় বাজারে একটি পিক-আপ গাড়ি নিয়ে যাওয়ার সময় চোর সন্দেহ হলে তাদের ধাওয়া করে স্থানীয় লোকজন। পরে তাদের পাকড়াও করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, "রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতাবস্থায় ৬ ব্যক্তিকে আটক করে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মো: বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে চোর সন্দেহে ৬ জনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। সোমবার (২০ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফুলারপাড় বাজারে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন সবুজ ফকির (২৫), রিয়াজ মোল্যা (২২), তুফান শেখ (২৪), সাকিব শেখ (২৫), সালাম বেপারী (২৫) এবং শাহিন খান (২৬)। তাদের বাড়ি রাজৈর ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামে।
জানা যায়, উপজেলার ফুলারপাড় বাজারে একটি পিক-আপ গাড়ি নিয়ে যাওয়ার সময় চোর সন্দেহ হলে তাদের ধাওয়া করে স্থানীয় লোকজন। পরে তাদের পাকড়াও করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, “রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতাবস্থায় ৬ ব্যক্তিকে আটক করে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”