ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে গুনহর স্কুলের নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ ম্যানেজিং কমিটির

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে গুনহর স্কুলের নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্যগন।
মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের গুনহার সাদেক মল্লিক স্মৃতি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ক্যাটাগরীতে নিয়োগের বিরুদ্ধে, জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির তিন সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ কবির হোসেন এবং মোঃ মহাসিন সেখ।
অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন ক্যাটাগরীতে নিয়োগ প্রক্রিয়ায় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আওলাদ আলী মল্লিক তার যোগসাজশে প্রধান শিক্ষক মনোবৃন্দ ব্যানার্জি আবেদনকৃত প্রার্থীদের নিকট হতে ব্যাক্তি স্বার্থ হাসিল করার জন্য মোটা অংকের উৎকোচ গ্রহণ করে, সহকারী প্রধান শিক্ষক, অফিস সহকারী, দপ্তরী, আয়া পোস্টে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পায়তারা করিতেছে। সহকারী শিক্ষক পদে শুয়াশুর গ্রামের মিলন বিশ্বাস,  অফিস সহকারী পদে গুনহার গ্রামের সাইফুল মল্লিক, দপ্তরী পদে গুনহার গ্রামের সাজ্জাদ,  আয়া পদে শুয়াশুর গ্রামের সুলেখা বালার নিকট থেকে সভাপতি ও প্রধান শিক্ষক মোটা অংকের টাকা দিতে স্বীকার করায় তাদের নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও প্রধান শিক্ষক মনোবৃন্দ ব্যনার্জি ম্যানেজিং কমিটির সভায় সুপরিকল্পিত ভাবে রেজুলেশন ফাঁকা খাতায় অনৈতিক সুবিধা নেওয়ার জন্য স্কুল ম্যানেজিং কমিটির স্বাক্ষর নিয়ে থাকেন।
প্রধান শিক্ষক মনোবৃন্দ মুঠোফোনে জানান,  অভিযোগ হয়েছে জানি তবে এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিন সদস্য মিলে কেন অভিযোগ করছে বুঝতে পারছি না।
ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আওলাদ আলী মল্লিককে তার মুঠোফোনে কয়েকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত মোল্যা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করবো।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা বলেন,  অভিযোগ পাওয়ার পরে নিয়োগ প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম

error: Content is protected !!

মুকসুদপুরে গুনহর স্কুলের নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ ম্যানেজিং কমিটির

আপডেট টাইম : ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :