আপডেট টাইম :
০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
৩৮৯
বার পঠিত
মুকসুদপুরে কৃষি যন্ত্রপাতি বিতরণ
গোপালগঞ্জের মুকসুদপুরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রীকীকরণ প্রকল্পের আওতায় ৫০% উন্নয়ন সহায়তায় (ভর্তুকি) কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কৃষকদের মাঝে ৩ টি রিপার, ২ টি রিপার বাইন্ডার ও ৩ টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেক, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভির প্রতিনিধি তারিকুল ইসলাম, কৃষি প্রকৌশলী, ডিএই, গোপালগঞ্জ শফিকুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহম্মেদ, উপ-সহকারী কৃষি অফিসারগণ সহ সুবিধাভোগী কৃষকগণ। আরও পড়ুনঃ ভেড়ামারা সাংবাদিক কন্যা আসমাউল জান্নাত চিত্রাংকন প্রতিযোগিতায় বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেক জানান, কৃষক পর্যায়ে এ সকল যন্ত্রপাতি বিতরণের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষিকে যান্ত্রীকীকরণের মাধ্যমে সময় সাশ্রয় করা, লেবার সংকট হ্রাস করা, উৎপাদন খরচ কমানো, উৎপাদন বাড়ানো এবং কৃষিকে লাভজনক করা।
গোপালগঞ্জের মুকসুদপুরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রীকীকরণ প্রকল্পের আওতায় ৫০% উন্নয়ন সহায়তায় (ভর্তুকি) কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কৃষকদের মাঝে ৩ টি রিপার, ২ টি রিপার বাইন্ডার ও ৩ টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।
কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান, মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেক, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভির প্রতিনিধি তারিকুল ইসলাম, কৃষি প্রকৌশলী, ডিএই, গোপালগঞ্জ শফিকুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহম্মেদ, উপ-সহকারী কৃষি অফিসারগণ সহ সুবিধাভোগী কৃষকগণ।
উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেক জানান, কৃষক পর্যায়ে এ সকল যন্ত্রপাতি বিতরণের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষিকে যান্ত্রীকীকরণের মাধ্যমে সময় সাশ্রয় করা, লেবার সংকট হ্রাস করা, উৎপাদন খরচ কমানো, উৎপাদন বাড়ানো এবং কৃষিকে লাভজনক করা।