আপডেট টাইম :
০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
২০৬
বার পঠিত
মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন
বাদশাহ মিয়াঃ গোপালগঞ্জের মুকসুদপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদোনা কর্মসূচির আওতায় আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দিকা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস প্রমূখ। এসময় ৩২০ জন কৃষকের মাঝে, প্রত্যেককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি ধান বীজ প্রদান করা হয়।
বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদোনা কর্মসূচির আওতায় আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দিকা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস প্রমূখ।
এসময় ৩২০ জন কৃষকের মাঝে, প্রত্যেককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি ধান বীজ প্রদান করা হয়।