ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৪-২৫ খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরে মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোঃ মোকতার হোসেন।

মুকসুদপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আঃ কাদের সরদার, গোপালগঞ্জ বিএডিসি আলু বীজ হিমাগারের উপপরিচালক কৃষিবিদ সঞ্জয় কুমার দেবনাথ, গোপালগঞ্জ বিএডিসি নির্বাহী প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, উপজেলা বিএডিসি প্রকৌশলী মেহেদী হুসাইন, কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দিকা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস প্রমুখ।

এ সময় আলোচনা সভা শেষে ২৭৬ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ১ কেজি কীটনাশক প্রদান করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেতা-কর্মী নিয়ে প্রেসক্লাবে ইশরাক হোসেন, সংবাদ সম্মেলনে কথা বলছেন

error: Content is protected !!

মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

আপডেট টাইম : ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :