ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরের দক্ষিণ জলিড়পার এলাকায় রুহুল আমিন মোল্লা নামের এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের মোল্লাদী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তিনি বেশ কয়েক বছর আগে থেকেই দক্ষিণ জলির পাড়ে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্যবসায়ী রুহুল আমিন মোল্লার অবর্তমানে তিন তলা বিশিষ্ট ভবন দেখা শোনার দায়িত্বে ছিলেন তার আপন শ্যালক বাবু শেখ (২৫)। সে গণমাধ্যমকর্মীদেরকে জানান, গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২ টার দিকে পূর্ব শত্রুতার জেরে চর প্রসন্নদির রাসেল, আশিক, আকাশ, সাগর সহ অজ্ঞাত ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার দুলাভাইয়ের ভবনের নিচে লোহার কলাপসিবল গেটের সামনে এসে সোর-চিৎকার দিয়ে গেটের তালা হাতুড়ি ও ইট দিয়ে ভেঙ্গে ভবনের ৩ তলায় জোরপূর্বক প্রবেশ আসবাবপত্র তছনছ করে তোশকের নিচে একজনকে দেওয়ার জন্য রাখা নগদ ৭ লক্ষ টাকা ও আমার বোনের ব্যবহৃত প্রায় ৪ ভরি ওজনের স্বর্ণালংকার সহ মালামাল নিয়ে যায়। আমি বাঁধা দিলে তারা আমাকে চড়-ঘুসি মারে এবং ধারালো অস্ত্র দিয়ে খুন করার ভয় দেখালে আমি এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরে তারা চলে যাওয়ার সময় ভবনের বিভিন্ন জানালা ইট দিয়ে আঘাত করে ভেঙে ফেলে। শুনেছি তারা স্থানীয় কিশোর গ্যাং-এর একটি সক্রিয় সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী দল। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে সরেজমিনে ওই এলাকায় গিয়ে প্রতিবেশী বেশ কয়েকটি পরিবারকে ভীতসন্ত্রস্ত হতে দেখা যায়, গণমাধ্যমকর্মীদের দেখে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত রোববার দুপুরে ১৫-২০ জনের একটি সশস্ত্র দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রুহুল আমিন মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তার শ্যালককে মেরে আহত করে এবং মালামাল লুটপাট করে নিয়ে চলে যায়। পরে আমরা গিয়ে তেল-পানি দিয়ে সেবা করে সুস্থ করি। রুহুল আমিন মোল্লা যদি কোন বিষয়ে দোষী হয়। তাহলে তার জন্য দেশে  আইন-কানুন রয়েছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তি সহ এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে।
উক্ত ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নিতে তাদের সাথে যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মুকসুদপুর সিন্দিয়া ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, আমরা এখনো কোন অভিযোগ পাইনি তবে রুহুল আমিন মোল্লার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

মুকসুদপুরে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

আপডেট টাইম : ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :