ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের উপর দুর্বৃত্তদের হামলা, আহত ৩, প্রতিবাদে সড়ক অবরোধ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির খানের উপর গত শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে খান্দারপাড়া বাজার আখ হাটা এলাকায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হামলায় চেয়ারম্যান সাব্বির খান সহ ৩ জন গুরুতর আহত হয়েছে। ঘটনার পর হামলার প্রতিবাদে স্থানীয়রা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করলে সড়কের উভয় দিকে শতাধিক যানবাহন আটকে যায়। আহতদের মুকসুদপুর হাসপাতাল ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, শনিবার বিকালে চেয়ারম্যান নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দশ্যে যাওয়ার পথে খান্দারপাড় আখ হাটা নামক স্থানে দুর্বৃত্তদের হামলার শিকার হন। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় । ঘটনার পর চেয়ারম্যানসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার পরদিন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল করে।
খান্দারপাড় ইউনিয়ন আওয়াম লীগের সাধারণ সম্পাদক মিলন মোল্যা জানান, হামলাকারীরা চেয়ারম্যান সাব্বির খানকে হত্যার চেষ্টা করেছে। ওই ঘটনায় চেয়ারম্যানের দুই পা কুপিয়ে জখম করে। এতে চেয়ারম্যানের সাথে মোটর বাইক চালক ছাত্রলীগ নেতা সোহাগ ও ঠেকাতে এসে পথচারী লিমন গুরুতর আহত হয়। আহতদের মুকসুদপুর, ফরিদপুর ও ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসরাফুল আলম জানান, খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

মুকসুদপুরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের উপর দুর্বৃত্তদের হামলা, আহত ৩, প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট টাইম : ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
মোঃ বাদশাহ মিয়া, মুক্সুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :