ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে আলোচিত অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি হত্যার প্রধান আসামী গ্রেফতার

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে চার মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি বেগম (২১) হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানকারী দল।

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে র‌্যাব-৬, সিপিসি-সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এবং র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার দেবীদ্বার থানাধীন চরবাকর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ইতি বেগম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামী রাসেল শেখ (৩০) কে গ্রেফতার করা হয়। পরে তাকে কুমিল্লার কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের ঘটনায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে আসামী রাসেল শেখ (স্বামী) ও অন্যান্য আসামীরা পূর্বপরিকল্পিতভাবে ২৩ নভেম্বর রাত ৮টার পর থেকে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে যেকোনো সময়ে ইতি বেগমকে তাদের বসতঘরে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর লাশ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে চারটি ইট বেঁধে বাড়ির পূর্বপাশের নিজস্ব পুকুরে কচুরিপানার নিচে ফেলে রাখা হয়।

৩০ নভেম্বর সন্ধ্যায় স্থানীয়রা পুকুরে বস্তাবন্দি লাশ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দিলে মুকসুদপুর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পরে নিহতের ভাই মো. সেলিম (৩৭) বাদী হয়ে রাসেলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতার হওয়া রাসেল শেখকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদিতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ: ১২৬ ফ্লাইটের ১৯ হাজার ৩৭৭ যাত্রী ভোগান্তিতে

error: Content is protected !!

মুকসুদপুরে আলোচিত অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি হত্যার প্রধান আসামী গ্রেফতার

আপডেট টাইম : ০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :