ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে আবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোঃ নূর ইসলাম বাকী

“প্রাথমিক শিক্ষা পদক বাছাই ২০২৪” এ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৯৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন মোঃ নূর ইসলাম (বাকী)। তিনি উপজেলার ৪৮ নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০৯ সাল থেকে অদ্যাবধি কর্মরত আছেন।
শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান ও সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া মোঃ নূর ইসলাম বাকী বলেন, ‘বিদ্যালয়ের সকল শিক্ষক—কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক অনুপ্রেরণা ও সহযোগিতায় আমার এ অর্জন সম্ভব হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ সালে যাচাই বাছাইয়ের ভিত্তিতে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্য থেকে ৪৮নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূর ইসলাম বাকীকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, তিনি ২০২৩ সালেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হন এবং তার তত্ত্বাবধানে ২০১৯ সালে উপজেলা, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহন করেন। এই সফল শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষাক্ষেত্র সহ সকল ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তিনি টেংরাখোলা গ্রামের ৬ নং ওয়ার্ডের মুকসুদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মুকসুদপুরে আবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোঃ নূর ইসলাম বাকী

আপডেট টাইম : ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
মো: বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :