বাদশাহ মিয়াঃ "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাকিবুল হাসান শুভ, উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, দপ্তর সম্পাদক কাইয়ুম শরিফ, মুকসুদপুর কিশোর কিশোরী সংগঠনের জেন্ডার প্রোমোটার মেহেরুমা তাবাসসুম সোয়া, সুশীলনের প্রোজেক্ট অফিসার এনামুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির তার বক্তব্যে, নারীর অধিকার, ক্ষমতায়ন এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও তিনি বলেন, নারীর উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নারী শিক্ষা, কর্মসংস্থান এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করাসহ আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন।
বাদশাহ মিয়াঃ
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাকিবুল হাসান শুভ, উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, দপ্তর সম্পাদক কাইয়ুম শরিফ, মুকসুদপুর কিশোর কিশোরী সংগঠনের জেন্ডার প্রোমোটার মেহেরুমা তাবাসসুম সোয়া, সুশীলনের প্রোজেক্ট অফিসার এনামুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির তার বক্তব্যে, নারীর অধিকার, ক্ষমতায়ন এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও তিনি বলেন, নারীর উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নারী শিক্ষা, কর্মসংস্থান এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করাসহ আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন।