ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে আন্তঃনগর ট্রেন স্টেশনের দাবিতে সর্বদলীয় মানববন্ধন কর্মসূচী পালন

বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তঃনগর ট্রেন স্টেশনের দাবিতে সর্বদলীয় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় মুকসুদপুরের কলেজ মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে মুকসুদপুর এলাকার মানুষ।

গোপালগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের এপিপি মোঃ সুলাইমান সিদ্দীক বাদলের উদ্যোগে মানববন্ধনে বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ ইসলামিক দল গুলোর নেতা-কর্মীরা অংশ নেন।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের এপিপি মোঃ সুলাইমান সিদ্দীক বাদল, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, খেলাফত মজলিসের জেলা সহ সভাপতি মাওলানা জাহিদ আল মাহমুদ, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আলী আকবর, পৌর জামায়াতের সাধারন সম্পাদক আবু তালেব, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা ফরহাদ, পশারগাতী ইউনিয়ন জামায়াতের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জামায়াত নেতা হাফেজ শিহাব উদ্দিনসহ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চলনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মিন্টু শরীফ।

মানববন্ধনের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান বক্তব্যে বলেন, সারা দেশে রেলের ষ্টপেজে রেল থামলেও মুকসুদপুরে থামেনা। আমরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছি। আগমাী ২৪ ঘন্টার মধ্যে যদি মুকসুদপুরের ষ্টেশনে ট্রেন না থামে তাহলে মুকসুদপুরবাসীকে নিয়ে এর থেকে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

উল্লেখ্য, ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল আন্তঃনগর রেল মুকসুদপুর রেল স্টেশনে যাত্রা বিরতি না করে কাশিয়ানী রেল জংশনে গিয়ে যাত্রা বিরতি করে।এতে শুধু গোপালগঞ্জের মুকসুদপুরের যাত্রী সাধারনই নয় পার্শ্ববতী ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলার যাত্রী সাধারন রেল যাত্রার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মুকসুদপুরে আন্তঃনগর ট্রেন স্টেশনের দাবিতে সর্বদলীয় মানববন্ধন কর্মসূচী পালন

আপডেট টাইম : ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :