ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে, মোবাইল কোর্ট পরিচালনা করে আত্মঘাতী ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার পশারগাতী ইউনিয়নের বাহিরবাগ গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।

জানা যায়, উপজেলার পশারগাতী ইউনিয়নের বাহিরবাগ কুমার নদী থেকে, আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন জানবাগ গ্রামের শফিকুজ্জামান পান্নু। বালু উত্তোলনের সংবাদ পেয়ে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ড্রেজার মেশিন ধ্বংস করে দেওয়া হয়।

মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত বলেন, কুমার নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাই। অবৈধভাবে বালু উত্তোলন করায় কুমার নদে দুটি ড্রেজার মেশিন ও এই কাজে ব্যবহৃত পাইপসমূহ ধ্বংস করা হয়েছে এবং পলায়নকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযানে সাত জন আটক

error: Content is protected !!

মুকসুদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :