ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে অতি দরিদ্রদের ৪০ দিনের কর্মসূচির শ্রমিক দিয়ে বাড়ি বেঁধে নিলেন মহিলা মেম্বার

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের অতি দরিদ্রদের ৪০ দিনের কর্মসূচির ২য় পর্যায়ের প্রকল্পের শ্রমিক দিয়ে মহিলা মেম্বার হোসনেয়ারা তার নিজ বাড়ির আঙ্গিনা মাটি দিয়ে ভরাট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সরোজমিনে গিয়ে জানা যায়, গোবিন্দপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার হোসনেয়ারা,  মিজান শেখের বাড়ি থেকে মতি শেখের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মান এর শ্রমিক দিয়ে নিজের বাড়িতে মাটি কেটে আঙ্গিনা ভরাট করেছেন। যদিও  অফিসের তালিকায় প্রকল্প ছিল লতিফপুর ব্রীজ হতে নয়ন শেখের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মান। মেম্বার বলেন প্রকল্পের নাম ভুল হয়েছিল তাই পরে সংশোধন করে নিয়েছি। প্রকল্পের কাজে ৩০ জন শ্রমিক  থাকার কথা থাকলেও মাটি কাটতে দেখা গেছে মাত্র ১৮ জন শ্রমিক। বাকি শ্রমিক উপস্থিত নেই। হাজিরা খাতায় বেশির ভাগ শ্রমিকের স্বাক্ষর একজনের হাতেই করেন।
শ্রমিকেদের সর্দার কানের সমস্যার কারনে কথা কম শুনতে পারে, সর্দার বলেন মেম্বারের সাথে কথা বলেন। আমি কানে ভালো করে শুনতে পাই না।
মহিলা মেম্বারের স্বামী মতিয়ার রহমান বলেন আমার নিজের নামও প্রকল্পের শ্রমিকের খাতায় আছে কিন্তু আমি কাজ করি না। এখন আপনারা গুনলেতো কম পাবেনই। আমাদের বাড়িতে শ্রমিকরাই নিচু দেখে মাটি কেটে একটু উঁচু করে দিছে।
মহিলা মেম্বার হোসনেয়ারা বলেন অল্প কিছু মাটি আমার বাড়িতে কাটাইছি, লোক সব জায়গায়ই কিছু কম পাবেন।
এ ব্যাপারে মুকসুদপুর প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মোঃ অলিউল্লাহ বলেন, আমি একা ১৬ ইউনিয়নের দায়িত্বে আছি। সব প্রকল্প খোজ নিতে পারি নাই। রাস্তার শ্রমিক দিয়ে বাড়ির আঙ্গিনা বাধার কোন নিয়ম নাই, আমার এ বিষয়ে জানা নাই। তবে এরকম কিছু হয়ে থাকলে আমি ব্যাবস্থা নিবো।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

মুকসুদপুরে অতি দরিদ্রদের ৪০ দিনের কর্মসূচির শ্রমিক দিয়ে বাড়ি বেঁধে নিলেন মহিলা মেম্বার

আপডেট টাইম : ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :