ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরের দিগনগরে ২ পক্ষের সংঘর্ষে আহত ৫০, বাড়িঘর লুটপাট-ভাঙচুর

বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় উভয় পক্ষের অন্ততঃ ৫০ জন আহত হয়েছে। এ ঘটনায় ২০টি বাড়ি-ঘর, ২টি দোকান ঘর ভাংচুর  ও লুটপাট ও ১টি ইজিবাইক ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও ২টি গরু লুট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্রি গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের  রাজৈর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত ১০জনকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, ফতেপট্রি গ্রামের তারা মোল্যা ও মিজান মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মিজান মোল্লা গ্রুপের লোকজন তারা মোল্লা গ্রুপের লোকজন বাড়িঘরে হামরা চালিয়ে ভাংচুর করে।
ভুক্তোভোগী সোবাহান খান জানান, মিজানুর মোল্যা, ফিরোজ খান, সুর্য্য মোল্যা, কিবরিয়া মোল্যাসহ প্রায় শতাধিক লোক জমিজমার বিরোধের জেরে আমাদের উপর হামলা চালায়। পরে তারা আমার বাড়ি ঘর, দোকান ঘর ভাংচুর করে, আমার বাড়িতে থাকা দুটি গরু লুট করে নিয়ে যায়।
ভুক্তোভুগি জাফর মোল্লা জানান, আমার বাড়ির ঘর ভাংচুর করেছে। ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এছাড়াও বিল্ডিং ভেঙ্গে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি করেছে।
এসব ভুক্তবোগিরা অভিযোগ করলেও দুই দল নেতাকে কথা বলার জন্য পাওয়া যায়নি এবং তাদের বক্তব্যও পাওয়া যায়নি।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই রাকিবুল ইসলাম উজ্জল জানান, ফতেপট্রি গ্রামের তারা মোল্যা ও মিজান মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমার বিরোধ চলে আসছে। তারই জের ধরে হামলার ঘটনা ঘটেছে।এই ঘটনায় কিছু বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় মামলা দায়ের করেনি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মুকসুদপুরের দিগনগরে ২ পক্ষের সংঘর্ষে আহত ৫০, বাড়িঘর লুটপাট-ভাঙচুর

আপডেট টাইম : ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
মো: বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :