ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরের জমকালো আয়োজনে বিএনপির গণ মিছিল

বাদশাহ মিয়াঃ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে, রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কালিদাহরপাড় বাজার থেকে একটি গণ মিছিল বের হয়।

গণ মিছিলটি গোবিন্দপুর ইউনিয়নের সকল ওয়ার্ড প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। এতে প্রায় শতাধিক মোটর সাইকেল, দেড় শতাধিক অটোভ্যান ও একটি পিকাপে করে প্রায় দুই হাজার নেতাকর্মী এবং জনসাধারণ অংশ নেয়৷

গণ মিছিল শেষে আলোচনা সভায় মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভপতি মো. রবিউল ইসলাম মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি দিদারুল আলম রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী হাসিব রানা, বিএনপি নেতা নান্নু শেখ প্রমুখ৷

এসময় বক্তারা বলেন, কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায়, রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই গণ মিছিল করলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে জননেতা সেলিমুজ্জামান সেলিমকে দলীয় মনোনয়ন দিলে আমরা তাকে বিপুল ভোটে নির্বাচিত করবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

error: Content is protected !!

মুকসুদপুরের জমকালো আয়োজনে বিএনপির গণ মিছিল

আপডেট টাইম : ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :