ফরিদপুর জেলা প্রতিনিধি:**
মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মাদক মামলায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আইয়ুব বেপারী এবং তাঁর স্ত্রী, আলফা লাইফ ইন্স্যুরেন্সের ইউনিট ম্যানেজার বীথি বেগমকে জড়ানোর প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে নর্থ চ্যানেল ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জুয়েল বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. সেলিম খান, রাসেল খান, ইলিয়াস দেওয়ান, আয়নাল দেওয়ান, বাবলু বেপারী, সুজন শেখ, চায়না বেগম, ফতেহা বেগমসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, প্রবাসী আইয়ুব বেপারী ও তাঁর স্ত্রী বীথি বেগমকে পরিকল্পিতভাবে একটি মিথ্যা মাদক মামলায় ফাঁসানো হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির সংস্কৃতি বন্ধ করতে হবে। ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এ সময় নর্থ চ্যানেল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে সরকারের কাছে আইয়ুব বেপারী ও বীথি বেগমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 



















