দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
২২৪
বার পঠিত
মিছিলে যুবদল নেতার মৃত্যু
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালী হাতিয়ায় মিছিল করা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মো: ফারুক নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মো: ফারুক সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শফিউল্লাহ মিয়ার ছেলে এবং তিনি একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক। সোনাদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আশ্রাফুল ইসলাম কাজল বলেন, স্থানীয় চরচেঙ্গা বাজারে যুবদলের একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। ফারুক ৮নং ওয়ার্ড বাংলাবাজার থেকে নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে সভাস্থলে আসেন। মিছিল চলা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে পড়ে নাকে মুখে ফেনা বের হয়ে যায়। পরে তাকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শিপন চন্দ্র দাস জানান, ফারুক নামে এই ব্যক্তিকে জরুরী বিভাগে আনা হলে ইসিজি করে তাকে মৃত পাওয়া যায় । হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আজমল হুদা বলেন, যুবদল নেতার মৃত্যুর বিষয়টি আমি অন্য মাধ্যমে জানতে পেরেছি, তবে দলীয় বা হাসপাতাল কতৃপক্ষ থেকে আমাকে জানানো হয়নি।
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী হাতিয়ায় মিছিল করা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মো: ফারুক নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত মো: ফারুক সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শফিউল্লাহ মিয়ার ছেলে এবং তিনি একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক।
সোনাদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আশ্রাফুল ইসলাম কাজল বলেন, স্থানীয় চরচেঙ্গা বাজারে যুবদলের একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। ফারুক ৮নং ওয়ার্ড বাংলাবাজার থেকে নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে সভাস্থলে আসেন। মিছিল চলা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে পড়ে নাকে মুখে ফেনা বের হয়ে যায়। পরে তাকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শিপন চন্দ্র দাস জানান, ফারুক নামে এই ব্যক্তিকে জরুরী বিভাগে আনা হলে ইসিজি করে তাকে মৃত পাওয়া যায় । হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আজমল হুদা বলেন, যুবদল নেতার মৃত্যুর বিষয়টি আমি অন্য মাধ্যমে জানতে পেরেছি, তবে দলীয় বা হাসপাতাল কতৃপক্ষ থেকে আমাকে জানানো হয়নি।