ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

অপি মুন্সী:

মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননীর ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে গৃহবধূর পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকেরা হত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী রুমি বেগম (২৯)-এর সাথে। পুলিশ মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

(২৮ মার্চ, শনিবার) জানা যায়, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গাঙ্গকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মোল্লার বড় ছেলে শিপন মোল্লার সাথে ২০১২ সালে বিবাহ হয় রাজৈরের গোবিন্দপুরের এক মেয়ের। পরে তাদের বারো, চার ও তিন বছরের দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান হয়। তবে তাদের পরিবারে বিভিন্ন সময় শ্বশুরবাড়ির লোকদের সাথে পারিবারিক কলহ হতো। এরই জেরে ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে রুমির পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে।

নিহতের বড় বোন সুমি আক্তার জানান, বিয়ের পর থেকেই তারা আমার বোনকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক চাপে রাখতো। গতকাল রাত ১০টার দিকেও বোনের সাথে কথা হয়েছে। সে কিভাবে আত্মহত্যা করে? তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কুতুবউদ্দিন আহম্মেদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :