ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মালয়েশিয়ায় সাবেক ছাত্রনেতার মৃত্যু

পরিবারের খোঁজ নিলেন কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি

সাজেদুর রহমানঃ

যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের আমতলা গাতিপাড়া গ্রামের সাবেক ছাত্রনেতা সাহাঙ্গীর আলম মালয়েশিয়ায় বজ্রপাতে মারা গেছেন। সে ঐ গ্রামের ফরজন আলীর ছেলে। প্রবাসে বজ্রপাতে তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মর্মান্তিক এ ঘটনার পর আজ বিকালে নিহত ছাত্রনেতার পরিবারের খোঁজ নিতে তাদের বাড়িতে যান বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি। তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মফিকুল হাসান তৃপ্তি বলেন, এভাবে একজন তরুণ ছাত্রনেতার অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার পরিবারের পাশে আমরা আছি এবং থাকব।

এসময় তার সঙ্গে ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আল মামুন বাবলু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জনি হায়দার, পৌর যুবদলের সদস্য মোঃ মফিজুর রহমান পিন্টু, যুব নেতা মোঃ নজরুল, উপজেলা ছাত্রনেতা শাওন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তুহিন, শ্রমিক দলের মোঃ আব্দুল হান্নানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

পরে মফিকুল হাসান তৃপ্তি নিজামপুর ইউনিয়ন ও গোড়পাড়ার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। তিনি দিনমজুর মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের জীবন-জীবিকার নানা সমস্যা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

মালয়েশিয়ায় সাবেক ছাত্রনেতার মৃত্যু

আপডেট টাইম : ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :