ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মান্দায় রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দায় রাস্তার কার্পেটিং কাজে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে।এনিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

উপজেলার সদর ইউনিয়নের (ইউপি) চকমনশব গ্রামের ঈদগাহ সংলগ্ন পাকা রাস্তা হতে দাওয়াইল মধ্যপাড়া মসজিদ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজ সম্পন্ন করেন কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কার্পেটিং করার ৫ দিন না যেতেই রাস্তার বেশ কিছু স্থানে ভ্যান, ভটভটি বা পায়ে হেঁটে গেলেই উঠে যাচ্ছে কার্পেটিং। এমন দৃশ্য দেখে পথচারীরা হতবাক। কার্পেটিং উঠে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরজমিন গিয়ে দেখা যায় সদ্য নির্মিত রাস্তার কার্পেটিং এর বেহাল দশা। স্থানীয় দুলু, জাহাঙ্গীর, পারভীন, রেজাউল অভিযোগ করে বলেন, কাজ দেখভালের দায়িত্বে থাকা মান্দা উপজেলা (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী নজরুল, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সখ্যতা করে পাথর কম, নিম্নমানের তরল বিটুমিন ও ঠান্ডা মিক্সিং দিয়ে লোক দেখানো কাজ করানোর কারনে কয়েকদিনের মধ্যেই উঠে যাচ্ছে কার্পেটিং।

উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম কার্পেটিং উঠে যাওয়ার বিষয়ে স্বীকার করে বলেন, কিছু মাল ঠান্ডা ছিল তাই উঠে যাচ্ছে, নিউজ করার দরকার নেই আপনাদের বিষয়টা দেখছি বলে তিনি এড়িয়ে যান। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মান্দা উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্ত করে বেশ কিছু জায়গায় কার্পেটিং উঠে যাওয়ার সত্যতা পাওয়া গিয়েছে। এগুলো ঠিক করে নেওয়া হবে।

এ ঘটনায় কাজ বাস্তবায়নকারী ঠিকাদার ওয়াহেদুল নবী বলেন, কাজ খারাপ হয়ে থাকলে ঠিক করে দেওয়া হবে। আপনারা সাইডে গেছেন আপনাদের কিছু খরচাপাতি লাগলে বলেন দেওয়া হবে। আর যদি আপনারা নিউজ করেন তাহলে আমি প্রতিবাদ দিব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই

error: Content is protected !!

মান্দায় রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ

আপডেট টাইম : ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :