ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মান্দায় পুলিশের অভিযানে ৯০০ কেজি সরকারি ভিজিএফ চাল উদ্ধার আটক ১

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দায় সরকারি বরাদ্দের ভিজিএফের চাল অবৈধভাবে মজুদ ও কালোবাজারে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৯০০ কেজি চাল উদ্ধার ও একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যানের অদৃশ্যে মদদে বাবু দীর্ঘদিন যাবত ভিজিএফ-ভিজিডি ও টিসিবি চাল অবৈধভাবে কেনা-বেচা করে আসছে।

পুলিশ জানায়, বুধবার (২০ম) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানতে পারেন, মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে (ইউপি) গরিব মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের চাল পাচার করা হচ্ছে। পরে তার নির্দেশনায় মান্দা থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে পুলিশ জানতে পারে, মান্দা থানার ৬ নম্বর মৈনম ইউনিয়ন পরিষদের (ইউপি) দুস্থ মানুষের মধ্যে বিতরণকৃত ভিজিএফের চাল পরিষদ সংলগ্ন এলাকায় আসামি বাবু মণ্ডল (৫৬) তার বাড়ির পাশে টিনশেড রান্নাঘরে মজুদ করে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিলেন।
পরে ২০ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখানে অভিযান চালিয়ে সর্বমোট ৯০০ কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ করা হয়।

এ সময় আশপাশে তল্লাশি চালিয়ে একইদিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে নিন্দইন ব্রিজ মোড় এলাকা থেকে মৈনম বাজার হয়ে বাবু মণ্ডলের বাড়ির দিকে যাওয়ার পথে উজ্জল সাকিদারকে একটি ভ্যানে চাল বহন করতে দেখা যায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সরকারি টিসিবির চাল সংগ্রহ করে বাবু মণ্ডলের বাড়িতে রাখা হতো এবং পরে তা বেশি দামে বিক্রি করা হতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল সাকিদার স্বীকার করেন, তার ভ্যানে থাকা চাল বাবু মণ্ডলের বাড়িতে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত উজ্জল সাকিদারসহ পলাতক বাবু মণ্ডল এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একজন আসামিকে গ্রেফতার করা হলেও এর সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

মান্দায় পুলিশের অভিযানে ৯০০ কেজি সরকারি ভিজিএফ চাল উদ্ধার আটক ১

আপডেট টাইম : ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :