ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মানিক কাজী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাহা ট্রেডিং

পাবনার চাটমোহরে মানিক কাজী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হয়েছে সাহা ট্রেডিং কর্পোরেশন। বুধবার রাতে চাটমোহর পৌর সদরের কাজীপাড়ায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাহা ট্রেডিং কর্পোরেশন ২-০ সেটে টিম আর স্কয়ারকে পরাজিত করে।

সাহা ট্রেডিং কর্পোরেশনের পক্ষে সোয়াদ ও ঝুমার এবং টিম আর স্কয়ারের পক্ষে রিয়াদ ও অনিক অংশ নেন। সেরা খেলোয়ার নির্বাচিত হন সাহা ট্রেডিং কর্পোরেশনের সোয়াদ। এর আগে দু’টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে টিম আর স্কয়ার পরাজিত করে দৈনিক চলনবিলকে। দ্বিতীয় সেমিফাইনালে টিম বøুজকে হারায় সাহা ট্রেডিং কর্পোরেশন।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন দলের কোচ প্রকৌশলী মীর সারওয়ার আলম। এ সময় অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। পুরো খেলা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আম্পায়ার নুরুজ্জামান লিটন।

দ্য রিয়েল জীমের আয়োজনে গত ১১ জানুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন স্থানের ৮টি ব্যাডমিন্টন দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল দৈনিক চলনবিল ও দৈনিক আমাদের বড়াল।

উল্লেখ্য, টুর্নামেন্টে দেশসেরা ব্যাডমিন্টন খেলোয়াররা অংশ নেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশে বালক একক র‌্যাংকিং এর এক নম্বর খেলোয়ার সোয়াদ, বাংলাদেশে ডাবলস র‌্যাংকিং এর এক নম্বর খেলোয়ার ঝুমার, অনুর্ধ-১৯ ডাবলস এ এশিয়া রানারআপ রাসেল-জয়, বাংলাদেশে এককে সাতবারের সাবেক চ্যাম্পিয়ন পরশ, অন্যতম  খেলোয়ার লাল চাঁদ, নাজমুল, নিশান সহ অনেকে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মানিক কাজী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাহা ট্রেডিং

আপডেট টাইম : ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :