ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের আহ্বান এমপি চাঁদের

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, বিদ্যালয়গামী শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও পারদর্শী হতে হবে। শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতাই একটি বিদ্যালয়কে এগিয়ে নিতে পারে। সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় পরিচালনা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারলে কোনো প্রতিষ্ঠানই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো বৈষম্য দেখতে চান না। বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করবে।”

শনিবার (২৩ মে ২০২৬) বিকেলে বাঘা উপজেলার মনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের আহ্বান জানান।

উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান ও প্রভাষক আব্দুল হানিফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানান। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শামিরা আক্তার মানপত্র পাঠ করে শোনান।

এ সময় শিক্ষকরাও তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান এটম, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দীন রিয়াল, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুল, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দীন শামীম সরকার, মহিলা দলের নেত্রী শাপলা খাতুন, মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দ্রুত বিয়ে হওয়ার ৫ আমল ও দোয়া

error: Content is protected !!

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের আহ্বান এমপি চাঁদের

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :