ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মানবতার সেবক প্রকৌশলী এম এম আবু সালেহ

নড়াইল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এম এম আবু সালেহ মানবতার সেবার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা গেছে, গত ২ জানুয়ারি অফিসে যাওয়ার পথে নড়াইলের মাদ্রাসার বাজার এলাকায় এক সড়ক দূর্ঘটনার গুরুতর আহত হয় ওই অফিসের চতুর্থ শ্রেনির কর্মচারী মো: বাবু মিয়া মন্ডল। প্রকৌশলী এস এম আবু সালেহ সংবাদ পেয়ে মো: বাবু মিয়া মন্ডলকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করান।

সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে তার পায়ের অপারেশন করানো হয়। বর্তমানে মো: বাবু মিয়া মন্ডল এর শারিরীক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত মো: বাবু মিয়া মন্ডলের চিকিৎসার সকল অর্থ প্রকৌশলী এস এম আবু সালেহ বহন করেছেন।

এ বিষয়ে বাবু মিয়া মন্ডল বলেন, প্রকৌশলী এম এম আবু সালেহ স্যার আমার জন্য যা করেছেন তা কখনো ভুলতে পারবো না। ঘটনা শোনার পর থেকেই স্যার আমার চিকিৎসা সংক্রান্ত সকল টাকা দিয়েছেন। স্যার আমার পাশে থাকায় আমি সবচেয়ে ভালো চিকিৎসা পেয়েছি। আল্লাহ স্যারের ভালো করুক। স্যারের প্রতি আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।

এ বিষয়ে নড়াইলে দূর্গাপুর এলাকার বাসিন্দা শিক্ষক মাহবুব লাবলু বলেন, এ কাজের মাধ্যমে প্রকৌশলী এম এম আবু সালেহ মানবতার সেবার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রকৌশলী এম এম আবু সালেহ বলেন, আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। আমি চেষ্টা করেছি যেন টাকার অভাবে তার চিকিৎসার ব্যাঘাত না ঘটে সেই ব্যবস্থা করতে। এখন মো: বাবু মিয়া মন্ডল পরিপূর্ণভাবে সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসলেই আমাদের প্রচেষ্টা সফল হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কুমারী বাজারে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!

মানবতার সেবক প্রকৌশলী এম এম আবু সালেহ

আপডেট টাইম : ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :