ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাধবদী থানায় দুর্বৃত্তের হামলা, ভাঙচুর

 মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর মাধবদী থানা থেকে ডাকাতি মামলার আসামি, মোটরসাইকেল ছিনিয়ে নিতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল (৩০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।এ বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নজরুল ইসলাম।

সূত্রে জানা যায়, সরকার পতনের পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী, পুরিন্দা, ছনপাড়াসহ এসব এলাকায় সড়ক গুলিতে মালবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা প্রতিনিয়ত আগের তুলনায় বেড়ে গেছে।

জানা যায়, গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটি তেলবোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। তেল বোঝাই ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী এলাকা থেকে ছিনতাই করে অজ্ঞাত ব্যক্তিরা। ওই ঘটনায় তেলের মালিক মাধবদী থানায় অভিযোগ দায়ের করেন। এরই ভিত্তিতে মাধবদী টাটাপাড়া ৬নং ওয়ার্ডের পৌরসভার সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানবির হোসেনকে আটক করে মাধবদী থানা পুলিশ।

আরো জানা যায়, সোমবার দুপুরে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এরই জের ধরে জব্দকৃত মোটরসাইকেলের লোকজন এবং মাধবদী পৌরসভার সাবেক কমিশনার দেলোয়ার হোসেন ও তার ছেলে তানবির হোসেনের সমর্থকরা মাধবদী থানায় হামলা চালায়। ওই সময় থানার জানালার গ্লাসসহ বেশ কিছু স্থানে ভাঙচুর চালায় তারা। পরে নরসিংদী গোয়েন্দা সংস্থা ডিবি ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে থানা হাজতে থাকা অভিযুক্ত তানভির ও জব্দকৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা।

এ বিষয়ে মাধবদী থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, আসামি ছিনিয়ের নেয়ার জন্য কিছু দুষ্কৃতিকারী থানার গেইটে হামলা করেছিল। সোমবার দুপুরে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আমরা ধারনা করছি, এই দুইটির একটি কারণে দুর্বৃত্তরা থানায় হামলা করেছে। তবে আমরা এলার্ট ছিলাম। তারা ভেতরে ঢুকতে পারেনি। অভিযুক্তরা থানায় নিরাপদে রয়েছে।

এ বিষয়ে জানতে, মাধবদী সাবেক দেলোয়ার কমিশনারের মোবাইলে একাধিক বার ফোন দিলেও ওনার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি বলেন, আমি তো ভাই অসুস্থ চিকিৎসার জন্য ২৮ তারিখে থাইল্যান্ড চলে আসছি। তানভীর পুলিশের হেফাজতেই রয়েছে। কে বা কাহারা ভাঙচুর করেছে এটা আমি জানি না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শুরু

error: Content is protected !!

মাধবদী থানায় দুর্বৃত্তের হামলা, ভাঙচুর

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
মোঃ আলম মৃধা, জেলা প্রতিনিধি, নরসিংদী :