ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাধবদীর রফিকুল ইসলাম খান হাসপাতালটি সরকারী নিবন্ধন করার দাবীতে গণস্বাক্ষর

মোঃ আলম মৃধাঃ

নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুর, টাটাপাড়া, নওপাড়া মহল্লাসহ আশপাশ এলাকার ৭/৮ গ্রামের পাঁচশত মানুষের স্বাক্ষর দিয়ে টাটাপাড়ায় অবস্হিত ডঃ রফিকুল ইসলাম খান হাসপাতালকে জনস্বার্থে সরকারি হাসপাতালে রুপান্তরের দাবীতে নরসিংদী জেলা প্রশাসক বরাবর চার মার্চ ও সিভিল সার্জন বরাবর এক মার্চ লিখিত আবেদন করা হয়।

আবেদনে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (LGRD) দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের অধীনে ২০১২ সালে মাধবদীতে ড. রফিকুল ইসলাম খান হাসপাতাল নির্মাণ কাজ শেষ করে। হাসপাতালটি পরিচালনার জন্য মাধবদী পৌরসভার নিকট হস্তান্তর করেন। কিন্তু দুঃখের বিষয় হলো মাধবদী পৌরসভা কর্তৃপক্ষ তাহাদের আয়ের উৎস হইতে হাসপাতালটি পরিচালনা করিতে ব্যর্থ হয়।

অত্র এলাকার সমাজ সেবক ডঃ রফিকুল ইসলাম খান আঙ্গুর সাহেব নামে এক ব্যাক্তী হাসপাতালের জন্য জমি টি দান করেছিলেন। ঐসময় শর্ত দিয়েছিলেন হাসপাতালের নাম হবে ডঃ রফিকুল ইসলাম খান হাসপাতাল। পরে ঐ জমিতে বিদেশি অনুদান ও সরকারি খরচে ডঃ রফিকুল ইসলাম খান হাসপাতালটি নির্মিত হয়। হাসপাতালটিতে সেবা কার্যক্রম চালু না হওয়ায় স্বল্প আয়ের জনগণ মান সম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ করার কোন সুযোগ সুবিধা পায়নি।

সরকারি খরচে নির্মিত ডঃ রফিকুল ইসলাম খান হাসপাতালটি ৬তলা বিশিষ্ট, আনুমানিক ৩০ হাজার বর্গফুট ফ্লোর স্পেস, যাহাতে ৩০ জনেরও বেশি রোগীর শয্যা সংকুলানসহ লিফট, অপারেশন থিয়েটার, ইনকুবেটর, প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতি ও সরঞ্জামাদি, এ্যাম্বুলেন্স, ডাক্তার বসার রুম, অফিস রুম, অভ্যর্থনা রুম, সিকিউরিটি রুম, গাড়ী পার্কিং ব্যবস্থা ইত্যাদি রহিয়াছে।

মাধবদী এলাকায় অনেকগুলি প্রাইভেট হাসপাতাল থাকলেও কোন চলমান সরকারি জেনারেল হাসপাতাল না থাকায় এলাকার সাধারণ জনগণ, স্বল্প খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা নিতে বঞ্চিত হচ্ছে। তাছাড়া অতীব যন্ত্রণা দায়ক বিষয় হইল সরকারী ভাবে নির্মিত উক্ত হাসপাতালটি প্রাইভেট হাসপাতালে রুপান্তর ও আত্নসাতের অপচেষ্টায় একটি অশুভ শক্তি বিগত কয়েক বছর যাবত তৎপরতা চালিয়ে যাচ্ছে। ডঃ রফিকুল ইসলাম খান হাসপাতাল নামক সরকারী প্রতিষ্ঠানটিকে জনস্বার্থে একটি পুরোপুরি সরকারি সাধারণ হাসপাতালে রুপান্তরের নিমিত্তে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্যসেবা বিভাগে ন্যাস্ত করিয়া এলাকাবাসীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জোর দাবি জানান, এলাকার খেটে খাওয়া গরিব, দুঃখী, অসহায় সাধারণ মানুষ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

error: Content is protected !!

মাধবদীর রফিকুল ইসলাম খান হাসপাতালটি সরকারী নিবন্ধন করার দাবীতে গণস্বাক্ষর

আপডেট টাইম : ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :