ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে-১১ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ

সোহাগ কাজীঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে ১১ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এই যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নির্বাচনী কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাখিলকৃত কাগজপত্র যাচাই-বাছাই শেষে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পুরো কার্যক্রম সম্পন্ন হয়। মাদারীপুর-১ (শিবচর) আসনে এবার মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, যা এই আসনে সর্বাধিক সংখ্যক প্রার্থী অংশগ্রহণের নজির সৃষ্টি করেছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠেছে।

যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, নাদিরা আক্তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আবদুল আলী (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মোঃ জহিরুল ইসলাম মিন্টু (জাতীয় পার্টি), সাইদ উদ্দিন আহমদ হানজালা (বাংলাদেশ খেলাফত মজলিস), সাজ্জাদ হোসেন সিদ্দিকী (স্বতন্ত্র), আকরাম হোসাইন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কামাল জামান মোল্লা (স্বতন্ত্র), রাজিব মোল্লা (গণ অধিকার পরিষদ-জিওপি), মোঃ হাবিবুর রহমান (বাংলাদেশ লেবার পার্টি) এবং মোঃ সরোয়ার হোসাইন (বাংলাদেশ জামায়াতে ইসলামী)। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী মোঃ ইমরান হাসানের মনোনয়নপত্র প্রয়োজনীয় সমর্থন ও কাগজপত্রের ঘাটতি থাকার কারণে বৈধতা পায়নি বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আমাদের কর্মকর্তারা মাদারীপুর ১ আসনের ১১জনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এবং ১ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে-১১ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ

আপডেট টাইম : ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
সোহাগ কাজী, মাদারীপুর সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :