ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাদারীপুরে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সোহাগ কাজীঃ

মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অধ্যকার (বুধবার, ২৮ মে, ২৫) সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার।

.

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন এখানে যে সকল সরকারি ও বেসরকারি দপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন তারা সকলে তাদের মাঠ পর্যায়ে যে সকল কাজ সম্পন্ন করে থাকেন সেখানে যে সকল স্টেক হোল্ডার থাকেন তাদের মাঝে গ্রাম আদালতের তথ্য প্রচার করতে হবে। বিশেষ করে প্রান্তিক জনগণের কাছে গ্রাম আদালতের সুবিধা পৌঁছে দিতে হবে। জেলা প্রশাসক আরো বলেন যে সকল এনজিওরা ক্রেডিট প্রোগ্রামের কাজ করেন তাদের কাছে যে সকল সুবিধাভোগী আছে তাদের মাঝে গ্রাম আদালতের তথ্য প্রচার করতে হবে।

.

উক্ত সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম। সভাপতি তার আলোচনায় বলেন গ্রাম আদালতের কার্যক্রম সকলের মাঝে পৌঁছে দিতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। এখানে যে সকল অংশীজনরা আছেন তারা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। আপনাদের সেই কার্যক্রমের সাথে গ্রাম আদালতের সুবিধাসমূহ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

.

তিনি আরো বলেন এই গ্রাম আদালত প্রতিষ্ঠা করা হয়েছে সাধারণ মানুষকে ন্যায় বিচার পাওয়ার জন্য। আর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এই গ্রাম আদালতে কোন অর্থ খরচ হয়না। ফৌজদারি মামলার ফিস ১০ টাকা এবং দেওয়ানি মামলার ফিস ২০/ টাকা এই টাকা খরচ করে সর্বোচ্চ ৩,০০,০০০/- তিন লক্ষ টাকা মূল্যমানের বিরোধ নিষ্পত্তি সম্ভব।

.

সমন্বয় সভা সঞ্চলনা করেন এভিসিবি-৩ প্রকল্পের স্থানীয় সরকার শাখা, মাদারীপুর ও গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসানাত খান। সভায় উপস্থিত ছিলেন ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, সদর উপজেলা কো-অর্ডিনেটর শারমিন সুরভী।

.

উল্লেখ্য উক্ত সমন্বয় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ডিআরটি সদস্যগন, সাংবাদিক, ধর্মীয়নেতা, যুব সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন এনজিও’র উপজেলার প্রতিনিধি সহ মোট ৩৫ জন উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

মাদারীপুরে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :